হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫৬ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করা হয়েছে। সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতির মাধ্যমে এই সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। আইআরজিসি জানিয়েছে, তাদের নতুন ও অত্যাধুনিক অ্যারোস্পেস এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে মার্কিন ড্রোনটিকে শনাক্ত করা হয়। এরপর সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় সেটিকে ধ্বংস করা হয়েছে। কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথ ও এর আশেপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংস হওয়া ড্রোনটির মিশন বা উৎস সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। SHARES আন্তর্জাতিক বিষয়: আইআরজিসিইরানমার্কিন ড্রোনযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালি