বিদেশে উচ্চশিক্ষার গন্তব্য নির্বাচনে লক্ষ্য ও প্রয়োজনীয়তা বুঝে সিদ্ধান্ত নিন প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ বিদেশে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সঠিক গন্তব্য নির্বাচন নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। কেউ দ্রুত ডিগ্রি সম্পন্ন করতে চান, কেউ কম খরচে পড়ার সুযোগ খোঁজেন, আবার কেউ পরিবারসহ পাড়ি দিতে আগ্রহী। আপনার লক্ষ্য ও প্রয়োজন অনুযায়ী সঠিক দেশ বেছে নেওয়াটাই সাফল্যের প্রথম ধাপ। যুক্তরাজ্যে ব্যাচেলর, মাস্টার্স বা গবেষণা—সব ধরনের কোর্সেই পড়ার সুযোগ রয়েছে। বছরে একাধিকবার ভর্তির সুযোগ থাকায় সময় মেলানো বেশ সহজ। আবেদনের আগে প্রয়োজনীয় নিয়ম ও কাগজপত্র সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তি, ব্যবসা বা গবেষণার ক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে। মেধার ভিত্তিতে অনেক বিশ্ববিদ্যালয় বৃত্তি প্রদান করে, এমনকি ফুলব্রাইটের মতো সরকারি বৃত্তির ব্যবস্থাও আছে। তবে এসব ক্ষেত্রে প্রতিযোগিতার হার অনেক বেশি, তাই আগে থেকেই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কানাডা ইংরেজিভাষী দেশ হিসেবে শিক্ষার্থীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে। এখানে পড়ার পাশাপাশি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকলেও সেখানকার নিয়মকানুন প্রায়ই পরিবর্তিত হয়, তাই আবেদনের আগে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। পরিবার নিয়ে বিদেশে যেতে চাইলে নেদারল্যান্ডস ও নরওয়ে ভালো বিকল্প হতে পারে। তবে এসব দেশে সঙ্গীর কাজের সুযোগ, জীবনযাত্রার ব্যয় এবং ভিসার শর্ত প্রতিটি কোর্সের জন্য আলাদা হয়। তাই ভর্তির আগে অভিজ্ঞ কাউন্সেলরের সঙ্গে পরামর্শ করা আবশ্যক। বাজেট কম হলে মালয়েশিয়া ও ইতালিকে বিবেচনা করা যেতে পারে। মালয়েশিয়ায় ইংরেজি মাধ্যমে পড়াশোনার পাশাপাশি খরচও তুলনামূলক কম, এছাড়া এটি ভৌগোলিকভাবে বাংলাদেশের কাছাকাছি। অন্যদিকে, ইতালির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি অনেক কম এবং দেশটি শিল্প, ডিজাইন ও প্রকৌশলবিদ্যার জন্য বিশেষভাবে পরিচিত। আপনার ফলাফল, বাজেট আর লক্ষ্য নিয়ে সরাসরি কথা বলতে পারেন ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলোর আয়োজনে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’–এ। আগামী ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশনের ৭ নম্বর স্টলে গিয়ে ক্যারিয়ার বিষয়ক পরামর্শ নেওয়া যাবে। ইউরোপের জন্য ফাইল খুললে দুই মাসের আইইএলটিএস কোর্স বিনা মূল্যে (শর্ত প্রযোজ্য) এবং যুক্তরাজ্যের ভিসা পেলে আইইএলটিএস রেজিস্ট্রেশনে ক্যাশব্যাকসহ (শর্ত প্রযোজ্য) বিভিন্ন অফার রয়েছে। ভর্তি থেকে ভিসা পর্যন্ত কাউন্সেলররা শিক্ষার্থীদের সঙ্গে থাকবেন। বিস্তারিত জানতে স্টলে যোগাযোগ করুন। যোগাযোগ: ফ্ল্যাট–৩বি, বাড়ি–৫০, রোড–২৮, গুলশান–১, ঢাকা–১২১২। ফোন: ০১৭০৩–০০০৮৪৩। SHARES শিক্ষা বিষয়: উচ্চশিক্ষাকাউন্সেলিংবিদেশে পড়াশোনাশিক্ষার গন্তব্যস্টাডি অ্যাব্রোড ফেয়ার