রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: 9:01 AM, July 22, 2026

রাজধানীর সবুজবাগ এলাকায় মো. পলাশ (৩৬) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজার এলাকায় তিনি হামলার শিকার হন।

নিহত পলাশ সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।