গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল সেই তরুণী: দাবি আব্দুল খালেকের

প্রকাশিত: 9:30 PM, July 24, 2026

নৈতিক স্খলনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে নতুন তথ্য সামনে এনেছেন দলেরই আরেক সংসদ সদস্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক এই বিষয়ে মন্তব্য করেন।

তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে থাকা সেই তরুণী নিজেই বিয়ে না করে সারা জীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার জন্য চরম আবদার জানিয়েছিলেন।