নড়াইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ, স্ত্রী আটক প্রকাশিত: 1:31 PM, July 28, 2026 নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাংড়ি ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগীর পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই লেগেছে। আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহীদ শেখের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুরে তার শ্বশুর বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। অভিযুক্ত আদরী বেগম ওই গ্রামেরই বাদলের মেয়ে। ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে জানান, তার স্ত্রী আদরী বেগমের সঙ্গে বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহের জেরে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে তিনি যখন ঘুমিয়ে ছিলেন, তখন আদরী বেগম তার বুকের উপরে বসে ধারালো ব্লেড জাতীয় বস্তু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার চেঁচামেচি করলে বাড়িতে থাকা অন্য লোকজন ও স্থানীয়দের সহযোগিতায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার ক্ষত স্থানে ৮টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল। আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আদরী বেগমকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। SHARES অন্যান্য বিষয়: অপরাধআদরী বেগমনড়াইলরুবেল শেখলোহাগড়া