দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড প্রকাশিত: 12:00 PM, July 28, 2026 সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় দেন। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর এস.এম. আবুল কালাম (আজাদ)। সম্পদের হিসাব দাখিল না করায় দুদকের দায়ের করা মামলায় উভয় পক্ষের আইনজীবীদের আইনি যুক্তি খণ্ডন ও শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। SHARES অন্যান্য বিষয়: আদালতএসকে সুর চৌধুরীকারাদণ্ডদুদক মামলাদুর্নীতি দমন কমিশনবাংলাদেশ-ব্যাংক