এনসিপির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ, মোতায়েন বিপুল পুলিশ প্রকাশিত: 11:30 PM, July 28, 2026 হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর মোড়ে অবস্থিত এনসিপির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে বাংলামোটর মোড় থেকে মিছিলটি শুরু হয়। কর্মসূচিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। একইদিন রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির পক্ষ থেকে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে জানানো হয়, হবিগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদেই এই তাৎক্ষণিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিক্ষোভ মিছিলে দলের নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল। SHARES রাজনীতি বিষয়: এনসিপিঢাকাবাংলামোটরবিক্ষোভরাজনীতিহবিগঞ্জ