এনসিপি নেতাদের আচরণ নিয়ে কড়া সমালোচনা করলেন রাশেদ খাঁন প্রকাশিত: 10:00 AM, July 29, 2026 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে তাদের কটূক্তি করার অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, এনসিপি নেতারা স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যে ধরনের আচরণ করছেন, তা অত্যন্ত আপত্তিকর। এমন আচরণের পরিপ্রেক্ষিতে তিনি মন্তব্য করেন, স্থানীয় মানুষ যে এখনো এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই মূলত দলটির নেতাদের সৌভাগ্য। SHARES রাজনীতি বিষয়: এনসিপিগণঅধিকার পরিষদরাজনীতিরাশেদ খাঁনসমালোচনা