ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন একটি ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম আরও বলেন, সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে। তিনি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী কাঠামোর কঠোর সমালোচনা করেন। SHARES রাজনীতি বিষয়: জাতীয় নাগরিক পার্টিনাহিদ ইসলামরাজনীতিরাষ্ট্রপতি নির্বাচনসংসদ ভবন