মক্কা চুক্তি ও নিরাপত্তা ইস্যুতে সতর্ক ভারত: রণধীর জয়সওয়াল প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬ মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। শুক্রবার নয়া দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।" মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে জয়সওয়াল ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়টি সামনে আনেন। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত বৃহস্পতিবার এই চুক্তিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে একে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে অভিহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই। এছাড়া বাংলাদেশের যোগদানের বিষয়টি চুক্তির সদস্যদের অভিপ্রায়ের ওপর নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন। ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়েও প্রশ্ন করা হয়। দুই পরিবার আক্রান্ত হওয়া এবং পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনা উল্লেখ করে ভারতের কাছে এটি উদ্বেগজনক কি না জানতে চাওয়া হলে জয়সওয়াল বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি শুধুমাত্র বলেন, "আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব তাদের পালন করা উচিত।" শুক্রবার (২৮ আগস্ট) নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। SHARES আন্তর্জাতিক বিষয়: নিরাপত্তাপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ ভারত সম্পর্কমক্কা চুক্তিরণধীর জয়সওয়াল