কারিগরি বোর্ডের ৩৬০ ঘণ্টা মেয়াদি কোর্সে রেজিস্ট্রেশন শুরু প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের জুলাই-সেপ্টেম্বর, ২০২৬ (তিন মাস মেয়াদি) শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ডাটা এন্ট্রির প্রক্রিয়া ৩১ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পেমেন্ট ও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ১৬ ও ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত তালিকা এবং এ৪ সাইজের (১০০ জিএসএম) অফসেট রঙিন কাগজে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করতে পারবে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে, যার মধ্যে ৪০ জন মূল এবং ১০ জন ড্রপআউট হিসেবে গণ্য হবে। কোনো ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা পাঁচ জনের কম হলে সেই ট্রেডের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানের সব বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই কোর্সে ভর্তির জন্য অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি বা জেএসসি/জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। রেজিস্টার্ড প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, পরীক্ষা ফি ৩০০ টাকা এবং সনদপত্র ফি ১০০ টাকাসহ মোট ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের নির্ধারিত ই-সেবা প্ল্যাটফর্মের (btebesheba.gov.bd) মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। SHARES শিক্ষা বিষয়: কারিগরি শিক্ষা বোর্ডরেজিস্ট্রেশনশর্ট কোর্সশিক্ষা৩৬০ ঘণ্টা