যাত্রাবাড়ীতে দুই হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬ জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় নাদিম হত্যাচেষ্টা মামলায় গত ২৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল আদালতে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্টতা না পাওয়ায় ৬৬ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন তোলারাম কলেজের ছাত্র মেহেদী হাসান প্রান্ত ও নাদিম। রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনায় প্রান্ত নিহত হন এবং নাদিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মামলার আসামিদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি আরও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন। অন্যদিকে, রাজমিস্ত্রি মো. বাবুল মৃধা হত্যা মামলায় গত ১৩ আগস্ট যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান আদালতে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় শেখ হাসিনাসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে এবং ৩৯ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই দনিয়া ও লাকি কমিউনিটি সেন্টার এলাকায় আন্দোলনে অংশ নেওয়া আবু তালেবকে খুঁজতে বেরিয়ে বাবুল মৃধা গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৫২ দিন পর ৯ সেপ্টেম্বর তিনি মারা যান। এই মামলার আসামিদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, হাছান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, কাজী মনিরুল ইসলাম মনু, এস এম শাহজাদা, মহিউদ্দিন মহারাজ, পঙ্কজ নাথ, সাদিক আবদুল্লাহ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাবিবুর রহমান, কামরুল হাসান রিপন, হারুনুর রশিদ মুন্না, মিরাজুল ইসলাম মিরাজ এবং সজল কুণ্ড। শেখ হাসিনা ছাড়াও এ মামলর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, যাত্রাবাড়ী-৫ মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীর দনিয়া ও লাকি কমিউনিটি সেন্টার এলাকায় আন্দোলনে অংশ নেয়া আবু তালেবকে খুঁজতে বাড়ি থেকে বের হন তার বাবা বাবুল মৃধা। লাকি কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয় SHARES অন্যান্য বিষয়: অভিযোগপত্রআইন আদালতজুলাই গণঅভ্যুত্থানমামলাযাত্রাবাড়ীশেখ হাসিনা