ইবির নতুন ছাত্র-উপদেষ্টা হলেন ড. মোহাম্মদ মামুন আল রশীদ প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান এই নিয়োগ প্রদান করেছেন। আদেশে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে এক বছরের জন্য ড. মোহাম্মদ মামুন আল রশীদ এই পদে দায়িত্ব পালন করবেন। নতুন ছাত্র-উপদেষ্টা হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। বর্তমান ছাত্র-উপদেষ্টা এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের দায়িত্বের মেয়াদ আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হবে। তার স্থলে ড. মোহাম্মদ মামুন আল রশীদ দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করায় ড. মো. ওবায়দুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। SHARES শিক্ষা বিষয়: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়ছাত্র-উপদেষ্টাড. মোহাম্মদ মামুন আল রশীদনিয়োগ