অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত এই দল ঘোষণা করা হয়। এই সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশ নারী দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।

আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ম্যাচগুলো যথাক্রমে ৯, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৫০ মিনিটে।

সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন নাহিদা আক্তার। ১৬ সদস্যের দলে থাকা অন্য খেলোয়াড়রা হলেন—স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মোর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।