চুয়েট উপাচার্য ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভবনের ভেতর রেখেই প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় শিক্ষার্থীরা ভবনটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, তালা দেওয়ার পাশাপাশি তারা উপাচার্য ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ গ্রহণ করেছেন। বেলা ১২টার পর থেকে এ কর্মসূচি শুরু হয় বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এর আগে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ভবন খালি না করলে কঠোর কর্মসূচির যে হুঁশিয়ারি শিক্ষার্থীরা দিয়েছিলেন, সেটিই আজ কার্যকর করা হলো। SHARES ক্যাম্পাস বিষয়: উপাচার্যচট্টগ্রামচুয়েটশিক্ষার্থী আন্দোলন