মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। হেস্টিংস থানায় দায়ের করা এই এফআইআরে তার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করা, পুলিশের কাজে বাধা দেওয়া এবং আদালতের বেঁধে দেওয়া সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই মামলার এজাহারে অনুষ্ঠানের উদ্যোক্তাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে। অনুষ্ঠানের শর্ত হিসেবে হাইকোর্টের নির্দেশ ছিল যে রাস্তার উত্তরমুখী লেন খোলা রাখতে হবে। তবে অভিযোগ উঠেছে যে, বাস্তবে রাস্তার উভয় দিকের লেনই বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া, অনুষ্ঠান চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত সভা করার অনুমতি ছিল। কিন্তু সেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও অনুষ্ঠান অব্যাহত ছিল বলে অভিযোগ ওঠে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৫: ১৩আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৫: ১৮ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। SHARES আন্তর্জাতিক বিষয়: আইনি পদক্ষেপকলকাতা পুলিশতৃণমূল ছাত্র পরিষদপশ্চিমবঙ্গমমতা বন্দ্যোপাধ্যায়