প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নির্বাচন কমিশনের প্রকাশিত: 11:30 AM, July 22, 2026 প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই ব্যবস্থায় আবেদনকারীদের আর দীর্ঘ প্রক্রিয়ার অপেক্ষায় থাকতে হবে না; বরং এখন থেকে প্রবাসীরা সরাসরি তাদের বায়োমেট্রিক তথ্য আপলোড করতে পারবেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, এতদিন প্রবাসী ভোটার নিবন্ধনের প্রক্রিয়াটি ছিল দুই ধাপের। প্রবাসীরা ফর্ম জমা দেওয়া ও বায়োমেট্রিক দেওয়ার পর তা তদন্তের জন্য আসত এবং তদন্ত শেষে আপলোড করা হতো। এখন নতুন নিয়মে প্রবাসীরা নিজেরাই বায়োমেট্রিক তথ্য আপলোড করে দেবেন। নির্বাচন কমিশন তা যাচাই করে যথার্থতা পেলে সরাসরি অনুমোদন দিয়ে দেবে, যার ফলে নিবন্ধনের একটি ধাপ কমে যাবে। এছাড়া ভোটার এলাকা পরিবর্তনের আবেদনও এখন থেকে অনলাইনে গ্রহণ করা হবে এবং এই সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি প্রযোজ্য হবে বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি আরও জানান, জেএসসি, এসএসসি বা অন্যান্য পাবলিক পরীক্ষার সনদে থাকা জন্মতারিখের ভিত্তিতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এখন জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পাবেন, যা আগে কেন্দ্রীয়ভাবে করা হতো। ইসি সচিব জানান, বর্তমানে ১৬ বছর ও তার বেশি বয়সীদের এনআইডির জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। ১৮ বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবেই ভোটার তালিকায় যুক্ত হন এবং এর আগ পর্যন্ত তথ্যগুলো ডরমেন্ট অবস্থায় থাকে। ভবিষ্যতে এই তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমানোর বিষয়ে পর্যালোচনা চলছে এবং এসএসসি, অষ্টম শ্রেণি নাকি প্রাথমিক পর্যায়ের এনরোলমেন্ট থেকে তথ্য নেওয়া হবে, তা তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্ত করা হবে। বুধবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘প্রবাসীদের ভোটার নিবন্ধনের ব্যাপার ছিল টু স্টেপ। প্রবাসীরা ফর্ম জমা দেওয়া এবং বায়োমেট্রিক দেওয়ার পরে আমাদের কাছে তদন্তে আসতো। তদন্ত সম্পন্ন করার পরে সেটা আপলোড হতো। এখন আমরা বলছি, আপনারা আপলোড করে দিবেন বায়োমেট্রিকটা। আমরা এখা SHARES জাতীয় বিষয়: এনআইডিনির্বাচন কমিশনপ্রবাসী ভোটারবাংলাদেশভোটার নিবন্ধন