নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: 10:30 PM, July 31, 2026 দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদহার কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) সাম্প্রতিক সভায় নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক বেশ কড়াকড়ি অবস্থানে থাকলেও এবার তা থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত পাওয়া গেল। গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি ছিল ২০২৬-২৭ অর্থবছরের প্রথম এবং এমপিসির ১৩তম সভা। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এই সভায় মুদ্রানীতির প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত রেপো রেট কমানোর পাশাপাশি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেটও ১১.৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে গণ্য স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। পর্যালোচনা শেষে কমিটি মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিনীতি সুদহারবাংলাদেশ-ব্যাংকমনিটারি পলিসিরেপো রেট