পূর্বধলায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন প্রকাশিত: 8:00 PM, August 2, 2026 নেত্রকোনার পূর্বধলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু উন্নয়নমূলক উদ্যোগের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মানসুরা আলম। রোববার তিনি পূর্বধলা সরকারি কলেজ এবং জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাঁর নিজস্ব উদ্যোগে বাস্তবায়িত উন্নয়ন ও সংস্কারকাজগুলো সরেজমিনে ঘুরে দেখেন। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংসদ সদস্য মানসুরা আলম পূর্বধলা সরকারি কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনটি স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন ও এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তিনটি প্রতিষ্ঠানের ওয়াশরুম আধুনিকায়ন ও সংস্কার এবং কমনরুমের উন্নয়ন করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনটি আধুনিক ওয়াটার ফিল্টার বসানো হয়েছে। পরিদর্শনকালে শিক্ষকরা শিক্ষা পরিবেশ উন্নয়নে নেওয়া এসব পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। SHARES শিক্ষা বিষয়: নেত্রকোনাপূর্বধলামানসুরা আলমশিক্ষা উন্নয়নস্বাস্থ্যসুরক্ষা