সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, আহত স্বামী প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মোল্লার মোড় এলাকায় সোমবার (১২ অক্টোবর) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শামীমা নাসরিন নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে করে তার বাবার বাড়ি থেকে কর্মস্থল বিদ্যালয়ে যাচ্ছিলেন। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, শামীমা নাসরিন তার স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। পথে মোল্যা বাড়ির মোড় এলাকায় মোটরসাইকেলটি বাম দিকে ঘোরানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই শামীমা নাসরিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেছেন। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। জব্দকৃত ট্রাকটি বর্তমানে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। উপপরিদর্শক আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES দুর্ঘটনা বিষয়: নিহতসাতক্ষীরাসাতক্ষীরা সদরস্কুলশিক্ষিকাসড়ক দুর্ঘটনা