খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিহ্যাবের দোয়া মাহফিল প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও বেগম খালেদা জিয়া যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। ড. আলী আফজাল আরও উল্লেখ করেন যে, তার শেষ বিদায়ের সময় জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি গভীর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। রিহ্যাব পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তিনি ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের সময় দেশ ছেড়ে না গিয়ে অনড় অবস্থানে থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, এটি তাঁর রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের এক বড় দৃষ্টান্ত। তিনি বেগম জিয়ার নেতৃত্বে বিভিন্ন সময়ে নেওয়া অর্থনৈতিক, সামাজিক ও নারীর ক্ষমতায়নের উদ্যোগগুলোকেও গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আক্তার বিশ্বাস, আবু খালিদ মো. বরকতউল্লাহ, এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ড. মো. হারুন অর রশিদ, মোহাম্মদ মোরশেদুল হাসানসহ অন্যান্য পরিচালক ও স্ট্যান্ডিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদের পরিচালনায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে রিহ্যাব নেতৃবৃন্দ কেক কেটে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন। দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্ম SHARES রাজনীতি বিষয়: খালেদা জিয়াজন্মদিনদোয়া মাহফিলরাজনীতিরিহ্যাব