আদানির বিদ্যুৎ চালু, বাগেরহাটের রামপাল কেন্দ্রে উৎপাদন হ্রাস প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৬ কয়লাস্বল্পতার কারণে দীর্ঘ এক মাস ধরে সীমিত উৎপাদনে থাকা ভারতের ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিটটি পুনরায় চালু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। এর আগে কয়লা সংকটের কারণে কেন্দ্রটির উৎপাদন ব্যাহত হচ্ছিল। একই দিনে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। যার ফলে ইউনিটটি তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে গেছে। এই যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। SHARES অর্থনীতি বিষয়: আদানি বিদ্যুৎপিডিবিবিদ্যুৎ উৎপাদনবিদ্যুৎ সরবরাহরামপাল বিদ্যুৎকেন্দ্র