বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৬ বগুড়ার শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে গেছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার কিচক বড় ব্রিজের পূর্বপাশে হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। প্রতিমন্ত্রী আব্দুল বারী তার স্ত্রীসহ গাড়িটিতে ছিলেন। দুর্ঘটনার সময় রাস্তা পার হতে থাকা ফিরোজা বেগম (৬০) নামের এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়েই মূলত চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে গিয়ে স্থির হয়। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী হাঁটু ও দুই পায়ে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে জয়পুরহাটে নিজ বাড়িতে অবস্থান করছেন। এছাড়া প্রতিমন্ত্রীর স্ত্রী সামান্য আহত হয়েছেন এবং গাড়ির চালকও আঘাত পেয়েছেন। অন্যদিকে, দুর্ঘটনায় আহত পথচারী ফিরোজা বেগমকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। SHARES দুর্ঘটনা বিষয়: আব্দুল বারীজনপ্রশাসন প্রতিমন্ত্রীবগুড়াশিবগঞ্জসড়ক দুর্ঘটনা