উত্তরাঞ্চলকে ঈর্ষান্বিতভাবে উন্নয়ন বঞ্চিত রেখেছিল হাসিনা সরকার: ইকবাল হাসান মাহমুদ প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে, পতিত ওই সরকার উত্তরাঞ্চলের উন্নয়নমূলক কাজ থেকে অঞ্চলটিকে ঈর্ষান্বিতভাবে বঞ্চিত করে রেখেছিল। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকার নিজেদের মতো করে ইতিহাস তৈরি করেছিল এবং দেশের প্রকৃত ইতিহাস ভুলে গিয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে পুনরুদ্ধার করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। SHARES রাজনীতি বিষয়: ইকবাল হাসান মাহমুদউত্তরাঞ্চলউন্নয়ন বঞ্চনাবিদ্যুৎ মন্ত্রণালয়হাসিনা সরকার